একটা গান শোনাতে দাও (Let Me Sing You A Song)
A
0
Altın Yaprak
গান শোনাতে দাও গো আমায়
মরণের আগে
একটা গান শোনাতে দাও।
তোমাদেরকে,
কিছুই দেওয়ার নেই আমার।
আছে কেবল
হৃদয়ের অস্ফুট ভাষা
আত্মার একটু সৌরভ।
একদিন
সকলেই হারিয়ে যাবো আমরা।
সূর্য নিভে যাবে, গ্রহ খসে পড়বে।
নদী- সেও শুকিয়ে যাবে।
এক পূর্ণিমা রাতে
চাঁদকে সাক্ষী রেখে
আমিও হারিয়ে যাবো একদিন।
বড় মাটির ছেলে গো আমি।
স্বর্গ আমি চাই না
অমৃত আমি চাই না।
চাই একটা গান শোনাতে।
গান শোনাতে দাও গো আমায়
মরণের আগে
একটা গান শোনাতে দাও।
© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko
Bu şiiri puanla
Henüz puan verilmemiş