নীরবতা ।। জান ক্যাপলিনস্কি

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
নীরবতা ।। জান ক্যাপলিনস্কি ● . এখানে সর্বদাই রয়েছে নীরবতা এবং সবখানেই; মাঝেমাঝে আমরা তাকে স্পষ্টতর শুনতে পাই: খোলা প্রান্তরগুলোতে আছে কুয়াশা, শস্যগোলার দরোজা উন্মুক্ত, বহুদূরে গান গাইছে একটা লালডানা (ব্ল্যাকবার্ড)এবং এক শাদা প্রজাপতি এলম শাখাকে ঘিরে ডানা নাড়ছে অবিরাম, যাকে অস্তমিত সূর্যের পটভূমিতে মনে হচ্ছে এক মৃদুছন্দ। কেবল মানুষের মুখ আর পাণ্ডুলিপি ছাড়া সবকিছু ফেলে যায় গোধূলি, শুধুই পড়ে থাকে আলো ও অন্ধারের প্রভেদ— ভরা গ্রীষ্মের স্বয়ম্ভু এই রাত এবং দেরাজের ওপর এক পুরনো পকেট ঘড়ি অকস্মাৎ উচ্চনাদে টিক টিক আওয়াজ তুলছে। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * জান ক্যাপলিনস্কি (২২ জানুয়ারি ১৯৪১ -) : এস্তোনিয়ার কবি, দার্শনিক, সংস্কৃতি-সমালোচক ও অনুবাদক। নোবেল সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। . * #JaanKaplinskiPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.