একটু বিষ ঢেলে দাও
A
0
Altın Yaprak
তোমার, তোমার নিজের হাতে
একটু বিষ ঢেলে দাও।
গালে টোল ফেলে হাসি হেসে
আড়চোখে দেখে দেখে
কাঁকনে কাঁকনে আওয়াজ তুলে
একটু বিষ ঢেলে দাও।
বুকের থেকে আঁচলটা উড়িয়ে দিয়ে
ব্লাউজের কাছে তোমার অলস হাতটা নিয়ে
নাভির সোনালী ক্ষেতটা দেখিয়ে দেখিয়ে
একটু, আর একটু বিষ ঢেলে দাও।
নিতম্বে নিতম্বে ছন্দ তুলে
হাসিতে হাসিতে ফোয়ারা তুলে
ঠোঁটের ছোঁয়ায় বুকে আগুন জ্বেলে
আরও একটু বিষ ঢেলে দাও।
কি আমি খাচ্ছি যেন?
নাঃ নাঃ বিষ নয়। এ অমৃত বিষ নয়।
এ তোমার ছোঁয়ায় আমার চির মুক্তি।
© অরুণ মাজী
Painting by Emanuel Grant
Bu şiiri puanla
Henüz puan verilmemiş