একটু থাকো (Malobika)
A
0
Altın Yaprak
দিনটা বড় মেঘলা
ফুরফুরে ঠান্ডা হাওয়া
খিঁচুড়ি রাঁধবো আজ
একটু থাকো।
গোধূলির আজ অসুখ
ঘুমুবে সে শীঘ্র।
অপসৃত আলোতে বিস্মৃত কিছু গল্প বলবো
একটু থাকো।
নদীর কিনারে তুমি আমি
পদতলে চূর্ণী
দূরে হারান মাঝির ভাটিয়ালি গান
একটু থাকো।
মাথার উপর চন্দ্রমা
বাতাসে জ্যোৎস্নার গন্ধ
খসে যাওয়া আঁচলে উন্মুক্ত স্বপ্ন তোমার
একটু থাকো।
একটু থাকো হে মালবিকা
একটু থাকো।
যে কোন অজুহাতেই
আরও একটু থাকো।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş