এতোই কি অপাঙতেয় আমি? (Malobika)
A
0
Altın Yaprak
ওহে মালবিকা
অমৃত থেকে অমৃত মন্থন করে
ঈশ্বর গড়েছে তোমায়।
তুমি কি নিষ্ঠুর হতে পারো?
ছোট মুখে না হয় বলেই ফেলেছি
"তোমায় ভালোবাসি"।
রাগ করে
আমাকে কি বিমুখ করতে পারো?
ওহে সুন্দর
অনন্ত অন্তর্যামীর
অনন্ত করুণা সাগর তুমি।
"ভালোবাসি না" বলে
আমাকে কি আঘাত করতে পারো?
কত কাউকেই তো
কত কত ভালোবাসো তুমি।
চড়ুইকে, তোমার কোমল হাতের
গোপন স্পর্শ দাও তুমি।
টিয়াকে, তোমার কোকিল কণ্ঠের
সংগীত শোনাও তুমি।
বাতাসকে, তোমার নন্দন কাননের
সুগন্ধ দাও তুমি।
নদীকে, তোমার গোপন উপত্যকার
গল্প শোনাও তুমি।
কেন্নো কেঁচো ছাড়পোকা
তাদেরকেও কত কত ভালোবাসো তুমি।
অথচ আমাকে?
একটুও ভালোবাসো না!
কক্ষনো ভালোবাসো না।
ভুল করেও ভালোবাসো না।
বলো
এতোই কি অপাঙতেয় আমি?
বেঁটে বলে
হৃদয় কি এতোই ছোট আমার?
ময়লা বলে
অন্তর কি এতোই কালো আমার?
ওহে সুগন্ধ
পরমাত্মার পরম আত্মীয় তুমি।
তুমি কি নিষ্ঠুর হতে পারো?
ক্যাবলা বলে
আমাকে কি তাড়িয়ে দিতে পারো?
© অরুণ মাজী
Painting: Edwin Longsdel Long
Bu şiiri puanla
Henüz puan verilmemiş