যে-পথ ফেলে এসেছিলাম ।। রবার্ট ফ্রস্ট (Bengalized By Rahman Henry)

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
যে-পথ ফেলে এসেছিলাম ।। রবার্ট ফ্রস্ট (The Road Not Taken / Robert Frost) হলুদ বনভূমি চিরে দুইখানা পথ, বিভাজিত, দু'দিক চলে গেছে, দুঃখ মনে: একলা আমি, দুই পথে আর যাই-বা কেমন করে! ব্যাকুলভাবে রই দাঁড়িয়ে, দ্বন্দ্ব-দ্বিধায়, একখানা পথ বেছে; দু'চোখ রাখি অন্যপথে, চেয়ে দেখি যতটা দূর দৃষ্টিরেখা ঝরে: ঠিক ততদূর, যেই সীমানায় মোড় নিয়ে সে, ঢালু হয়ে পড়ে। তারপরে সেই আরামদায়ক, নয়নভোলা, পথের দিকেই যাই; হয়তো যেটা বেছে নিলাম, সেটাই ভালো, এমনতর জেনে তুষ্টি মেলে; তৃণ-আচ্ছাদিত সে-পথ, চড়াই কী উৎরাই ছিলো না তার; যদিও তা পথিকজনের পায়ের তলায় ছেনে জীর্ণ এতোই_ পথ দুটিকে, ভাবতে পারো, যেন-বা একটাই। দুই পথই সেই সকালবেলায়, একই রকম শান্ত-শোয়া, ঘাসে, কোনই পায়ের দাগ পড়েনি, এতোটুকুন, পাতার শয্যাজুড়ে; ওহ, সে-প্রথম পথ পড়ে থাক, আসছে যে-দিন, সেসব দিনের পাশে! সংশয় হয়, ফিরবো পি্ছে, তেমন দিন কি সত্যি আবার আসে? যদিও জানি, পথ কীভাবে পথেই টানে, কাছে কিংবা দূরে। দীর্ঘশ্বাস ফেলে ফেলে, হয়তো সেদিন, বলে যাবো এই_ আয়ুরেখার পথে নামা যুগগুলিকে পেরিয়ে যেতে যেতে: বনের ভেতর দুইখানা পথ দু'দিক গেল, এবং আমি সেই, কম-হাঁটা পথ অনায়াসে বাছলো যে-জন, হঠাৎ, নিমেষেই, এবং তাতেই ভিন্ন ফলন, এক জীবনের চর্চিত ধানক্ষেতে। ________________________________ * মূল কবিতায় প্রতিটি স্তবকের পংক্তি পাঁচটির প্রান্ত্যমিল: abaab ** ভাষান্তরে, প্রথম ও দ্বিতীয় স্তবকের প্রান্ত্যমিল পুনর্বিন্যস্ত হয়েছে: ababb আকারে; *** শেষ দুই স্তবকের প্রান্ত্যমিল: মূলের অনুরূপ। @ Rahman Henry

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.