ঘৃণা বুকে মরবো না আমি (Amal)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
​​দূরে দ্বীপান্তরে দু দশক ধরে নির্বাসিত আমি। বাংলা মায়ের সঙ্গে যে বন্ধন তা একটু একটু করে আলগা হয়ে আসছে। আমার রক্তের উৎস আর শাখা যেখানে তাদেরকে মনে করে প্রতিদিনই একটু চোখের জল ফেলি আমি। সময়ের স্রোত বেয়ে কেবল বাড়ছে শূন্যতা। গাঢ় হচ্ছে দুঃখ যন্ত্রণা মৃত্যুর পদধ্বনি। ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে হৃদয়ের শঙ্খধ্বনি। ধীরে ধীরে কেমন যেন নিশ্চিৎ হচ্ছি আমি- নাহঃ পূর্ণতা বুকে নয় গাঢ় আঁধারে ঢাকা শূন্যতা বুকে মরবো আমি। কে জানে সকলেই হয়তো শূন্য বুকে মরে! এই গ্রহ নক্ষত্র নদী মহাকাশ মানুষ গরু বট অশত্থ সবাইই হয়তো শূন্য বুকে মরে। শূন্য বুকে মরলেও ঘৃণা বুকে মরবো না আমি। কাকে ঘৃণা করবো? কি জন্য ঘৃণা করবো? হয়তো সবাইই আমার মতো সমান হতভাগা। তাই, তাদেরকে ভালোবেসে তাদের জন্য একফোঁটা চোখের জল ফেলে তবেই মরবো আমি। © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.