ইতিহাসে ঠাঁই পেতে চাও? (Essay)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
আমি চাই- তোমরা হাজার হাজার ভুল করো। লক্ষ লক্ষ ভুল করো। কোটি কোটি ভুল করো। যত বেশি ভুল করবে, তত বেশি শিখবে। যত বেশি ভুল করবে, তত বেশি ঠিক করবে। যে জড় অকর্মণ্য- সে ভুলও করে না, আর ঠিকও করে না। গোবরের মতো জড়বৎ পড়ে থেকে, সে একদিন মাটির সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যায়। তারা জীবনয়। তারা জীবের আবরণে মৃত কঙ্কাল। ভুল করো হে ভাই, জীবনে রাশি রাশি ভুল করো। "ভুল" হলো, "ঠিক"-এর আগের ধাপ। ভুল না করলে, তুমি "ঠিক"-এ কখনো পৌঁছতে পারবে না। তোমাদের- স্কুল কি শিখিয়েছে? শিক্ষা ব্যবস্থা কি শিখিয়েছে? "ভুল করো না।" আমি ঠিক উল্টোটা বলছি। আমি বলছি- "তোমরা কোটি কোটি ভুল করো।"ভুল করো আর যন্ত্রণা পাও; তবেই তুমি জ্ঞানী হবে, শক্ত হবে। আমি প্রতিদিন হাজার হাজার ভুল করি, আর নিজেকে ভোঁদড় বলে গালি করি। কিন্তু হাল ছেড়ে আমি পালাই না। আমি আবার ভুল করি। তারপর আবার ভুল করি। ভুল করতে করতে, একদিন আমি ঠিক জায়গায় পৌঁছে যাই। জীবনে যদি বড় কিছু হতে চাও, তো উন্মাদ হও। বেপরোয়া হও। আঘাত পেতে তৈরী থাকো। যন্ত্রণাকে শিক্ষক হিসেবে গ্রহণ করো। বুকে এমন হিম্মৎ রাখো- যেন তুমি ঈশ্বরকেও চ্যালেঞ্জ করতে পারো। মহান কাউকে চ্যালেঞ্জ করা, তাকে অশ্রদ্ধা নয়। তোমার চ্যালেঞ্জ করার ক্ষমতা এই প্রমাণ করে- যে তুমি নিজে নিজে ভাবতে পারো, তুমি সত্যের অন্বেষণে ব্রতী হয়েছো। বুকে বল থাকলে, সব কিছু তোমাকে ধাওয়া করবে। বুদ্ধি বল, লোক বল, অর্থ বল- সবই তখন তোমার সঙ্গী হবে। এই পৃথিবীর যারা মহান নেতা- তাদের সবারই একটা গুন আছে। তা হলো- অসংখ্য বার ভুল করার ভয়ঙ্কর সাহস। আলেকজান্ডার, নেপোলিয়ান, চেঙ্গিজ খান, শিবাজী, রানা প্রতাপ, সুভাষ বসু- সবারই। এরা প্রত্যেকেই কোটি কোটি ভুল করেছেন। ভুলের প্রতি ভালোবাসাই, এদেরকে ইতিহাসে ঠাঁই দিয়েছে। © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.