ইতিহাস ।। রবার্ট লওয়েল

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
ইতিহাস ।। রবার্ট লওয়েল ● . এখানে যা ছিলো তাই নিয়েই বাঁচতে হচ্ছে ইতিহাসকে আমাদের যা কিছু ছিলো তাকেই আঁকড়ে ধরে এবং অস্পষ্ট-প্রায়— আমরা যেভাবে মরি খুবই বাজে আর ভয়ঙ্কর, সৃজনী রচনাকর্মের মতই, জীবন শেষ হয় না কখনও। আবেল* শেষ হয়েছিলো; মৃত্যু দূরবর্তী নয়, গবাক্ষ-পথের-একটা ঝিলিক সংশয়বাদীদের বিদ্যুৎস্পৃষ্ট করছে, ওর গরুগুলো উচ্চমাত্রার বিদ্যুতের তার ঘিরে ভিড় জমাচ্ছে, ওর শিশুটি নতুন কলকব্জার শব্দের মতো রাতভর কাঁদছে। আমাদের আদিগ্রন্থগুলোর পূর্বাভাস বলছে: শুভ্রমুখ, শিকারপিয়াসী, সুন্দর, কুয়াশা-মাতাল শিকারীর চাঁদ ধেয়ে আসছে আমাদের দিকে— এক শিশু আঁকতে পারতো সেই মুখাবয়ব: দুটো গহ্বর, দুটো গর্ত, আমার চক্ষুদ্বয়, আমার মুখগহ্বর, ওগুলোর মাঝখানে একটা করোটির নাক নেই— ওহে, আমার মুখমণ্ডলে রয়েছে এক ধরণের ভয়ানক অপাপবিদ্ধতা প্রত্যূষতুষারের রূপালি রক্ষাকর্তার সাথে ধুয়েমুছে চুঁইয়ে নামছে নিচে। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * রবার্ট লওয়েল (১ মার্চ ১৯১৭ - ১২ সেপ্টেম্বর ১৯৭৭) : বোস্টনের এক ব্রাহ্মণ[অভিজাত সম্প্রদায়] পরিবারে জন্ম নেয়া মার্কিন কবি। ৬০ বছর বয়সে, নিউ ইয়র্ক সিটিতে মৃত্যুবরণ করেন। ১৯৪৭-১৯৪৮ মেয়াদে যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট ছিলেন। . * #RobertLowellPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.