জ্ঞান (Knowledge)
A
0
Altın Yaprak
যত বেশি জ্ঞান আহরণ করবে
তুমি তত বেশি
তোমার মধ্যেকার ক্যাবলামোকে দেখতে পাবে।
জ্ঞান কোন যন্ত্র নয়, যা দিয়ে তুমি টাকা কামাও।
জ্ঞান একটা দর্পন।
তোমার নিজেকে, আবিষ্কার করার দর্পন।
জ্ঞান বেশি হওয়ার অর্থ হলো,
সেই জ্ঞানরূপ দর্পনকে আরও বেশি শক্তিশালী করা।
যত বেশি জ্ঞানী হবে তুমি, তোমার মধ্যেকার ক্ষমতা
আর দুর্বলতাকে তত বেশি জানবে তুমি।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş