দৈবিক জ্ঞান থাকে চতুর বাক্য রচনার সন্ধানে
M
0
Altın Yaprak
দুর্বলে দৈব নীতির পৈশাচিক বাস্তবায়ন
সবলে ধারা উপধারা গীতির মাতাল পণ
দৈবিক জ্ঞানের বর্ণাঢ্য সারি শুধু তৃপ্ত হয় শ্রুতি গোচরে
কর্ম সাধনে বিনাশ নীতি অভাগা বলে যায় কেল্লাফতে
পথের আধারে দৈবিক জ্ঞানের চোখ থাকে না
দৈবিক জ্ঞান থাকে শুধু অজানা সাধনের মঞ্চে
ধুলোর বাস্তবিকতায় কর্ম সাধন নয়
থাকে চতুর বাক্য রচনার সন্ধানে
Bu şiiri puanla
Henüz puan verilmemiş