জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
তুমি ভালো আছো মা? কতো কথা-ই যে বলতে ইচ্ছে হয় কিন্তু বলতে আর পারলাম কই? তোমার সাথে- কথা বলতেও খটকা লাগে; কেমন যেন- লোক দেখানো নিয়ম রক্ষা লাগে। একা একা রয়েছো দূরে; হয়তো অনেক কষ্ট করে। মুখে তুমি বলো না; তবুও বুঝতে কষ্ট হয় না- তোমার নিঃশর্ত ভালোবাসতেও কেমন যেন- আর্ত- আর্ত, লুকানো একটা সুর। আমারও- কষ্ট হয়; অপরাধ বোধ হয়। কথা বলতে চাইলেও; পালিয়ে বেড়াই। তোমার আর্ত স্বরকে- অপরাধ বোধ দিয়ে ঢাকি অপরাধ বোধ থেকে- তোমার থেকে পালিয়ে বাঁচি। আজ ব্যথাটা আবার জেগে উঠলো সকাল থেকে মাদার্স ডে; মাদার্স ডে চীৎকার। তুমি তো কোন তিথি দেখে আমায় জন্ম দাও নি আর কোন তিথি দেখে- ভালোও বাসো নি; তাই তিথি দেখে তোমার সাথে কথা বলতে- বড় লজ্জা হয়; নিজেকে ঘেন্নাও হয়। তুমি ভালো আছো মা? জিজ্ঞেস করলেই বলো- ভালো ভালো একটু সত্য বলতে পারো না? নিজের ছেলের থেকে একটু দয়া ভিক্ষা করতে পারো না? তাতে যদি- ছেলে হিসেবে আমার একটু লজ্জা হয়! লজ্জা-র তো মাথা খেয়ে বসে আছি মা। যে মাটিতে জন্ম - তার বাঁধন ছিঁড়তে সময় নিই না। যে মায়ের গর্ভে জন্ম- তাকে অবহেলা করতে ভাবি না। যে ভালোবাসায় পালন- সে ভালোবাসা ভুলতে ব্যথা পাই না। মানুষ ভালোবাসা পেয়েও এতো নেমক হারাম হয় কি করে? সতী গর্ভে জন্মেও তারা এতো নিষ্ঠুর দস্যু হয় কি করে? তবুও তুমি অনুযোগ করো না; অভিযোগ করো না। তিরস্কার করো না; অভিশাপ দাও না। সময়ের ধৈর্য্য চ্যুতি হয়; তোমার হয় না কেন? মাতা ধরিত্রীর ক্রোধ হয়; তোমার হয় না কেন? © অরুণ মাজী Arun Maji Painting: William Adolphe Bouguereau

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.