খাঁচা(The Cage)
A
0
Altın Yaprak
রাজার মতো খেতে পাও তুমি। রাজার মতো
পোশাক আর গহনা তোমার। কিন্তু কারাগারের
আঁধারে বন্দী তুমি। কতটা সুখ? কতটা আনন্দ
তোমার? খাঁচার যন্ত্রণার মতো বড় যন্ত্রণা আর নেই।
কিন্তু খাঁচা কি কেবল লোহা দিয়ে তৈরী? তুমি বিশ্বাস
করো, তোমার সংস্কৃতি শ্রেষ্ঠ। তাই তুমি তোমার
সংস্কৃতির বাইরেও যে আরও কত সুন্দর সুন্দর সংস্কৃতি
আছে; তা তুমি দেখতে বা জানতে চাইলে না।
তোমার গোঁড়ামি কি তোমাকে খাঁচায় আটকে রাখলো না?
যে মহামানব, মানুষকে সর্ব্ব প্রকার খাঁচা থেকে মুক্ত
করতে পারে, সেই তোমার প্রকৃত হিতৈষী, প্রকৃত বন্ধু,
প্রকৃত গুরু, প্রকৃত দেবতা। আজকের শিক্ষা, শিক্ষক,
অবিভাবকরা মানুষকে খাঁচা থেকে মুক্ত করার বদলে,
মানুষকে আরো বেশি খাঁচায় বন্দী করে ফেলছে।
ফল? আমাদের যন্ত্রণা আরও বাড়ছে।
আমরা আরো অন্ধকার যুগে প্রবেশ করছি।
© অরুণ মাজী
Painting: Raja Ravi Verma
Bu şiiri puanla
Henüz puan verilmemiş