খোকাকে চিঠি (Khokake Chithi)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
আজ বসন্ত নেই- তবুও যেন কোকিলের সুর; তুই যে আজ- পৃথিবীর প্রথম আলো দেখলি, বাবা! তোর ছোট্ট ছোট্ট পায়ে বজ্রের দম্ভ মৃদু মৃদু কান্নায় সঙ্গীতের প্রতিশ্রুতি দুষ্টু দুষ্টু হাসিতে ফুলের সৌরভ। কুঁড়িতে আশা আছে; আশাতে ভালোবাসা আছে ভালোবাসাতে শান্তি আছে; শান্তিতে মুক্তি আছে। স্বপ্ন দেখতে ইচ্ছে করে; তোর চোখে আবার স্বপ্ন দেখতে ইচ্ছে করে। আরও বেশী বাঁচতে ইচ্ছে করে; তোর বুকে ভর দিয়ে বাঁচতে ইচ্ছে করে। যা আমি পারিনি; আমার পূর্বপুরুষ পারে নি তোর চোখে- তারও স্বপ্ন দেখতে ইচ্ছে করে। স্বপ্নের হস্তান্তর-ই হয়তো- - জীবনের প্রবাহ; জীবনের অন্তিম লক্ষ। দাদুর স্বপ্ন- আমার বাবার রক্তে আমার বাবার স্বপ্ন- আমার রক্তে আমার স্বপ্ন- তোর রক্তে। সেই আদমের যুগ থেকে- আমরা বয়ে চলেছি- খামে বন্ধ করা কোন এক স্বপ্ন। কি সেই স্বপ্ন? খামে বন্ধ কেন? গন্ধ পাই; ছুঁতে পারি না ছায়া ছায়া দেখি; বুঝতে পারি না। সন্দিগ্ধ এ পৃথিবী; সন্দিগ্ধ এ জীবন সন্দিগ্ধ এ মানব; সন্দিগ্ধ তার স্বপ্ন। সব কিছু ছায়া ছায়া কেন? তোকে অনেক কিছু বলতে চাই; বোঝাতে পারি না শোনাতে চাই; কথা খুঁজে পাই না। তাই- হৃদয়ের দ্বারটা তুই খোলা রাখিস একটু আলো ঢুকতে দিস; হাওয়া ঢুকতে দিস একটু কান্না ঢুকতে দিস; যন্ত্রণা ঢুকতে দিস একটু আশা ঢুকতে দিস; ভালোবাসা ঢুকতে দিস। কেউ কেউ বলবে- পৃথিবীটা নিষ্ঠুর; বিশ্বাস করিস না মানুষ নির্দয়; কানে দিস না জীবনটা যন্ত্রণাময়; ভ্রুক্ষেপও করিস না। পৃথিবীটা 'তুই' দিয়ে তৈরী- তুই যা; পৃথিবীটা ঠিক তাই। তুই পুষ্প হলে- পৃথিবীটা সুগন্ধ তুই অমানিশা হলে- পৃথিবীটা অমাবস্যা। বাড়তে থাকিস; একটু একটু করে বাড়তে থাকিস। দৌড়তে থাকিস; দৌড়তে না পারলে হাঁটতে থাকিস হাঁটতে না পারলে হামাগুড়ি দিস। তবুও তুই চলতে থাকিস। ব্যথা পেলে কেঁদে দে; ভয় পেলে বুকটা চাপড়ে নে হাসি পেলে হেসে দে; আনন্দ হলে নেচে নে। জীবনকে সহজ রাখিস; সরল রাখিস স্বচ্ছ রাখিস; পবিত্র রাখিস। ন্যাংটো এসেছিস তুই; ন্যাংটো যাবি মাঝখানে শুধু- ফুল-লাটাই-আর কলম নিয়ে খেলা। খেলাকে খেলা রাখিস; যুদ্ধ করবি না জীবনকে জীবন রাখিস; আর্তনাদ করবি না প্রবাহকে প্রবাহ রাখিস; কখনো বাধা হবি না। কেউ কেউ বলবে- তুই ক্ষুদ্র মানব; তোর শক্তি- ক্ষুদ্র। বিশ্বাস করিস না; কখনো বিশ্বাস করিস না। তোর স্বপ্ন যতো বড়; তুই ঠিক ততোটাই বড়। তোর চেষ্টা যতো বড়; তোর ক্ষমতা ঠিক ততোটাই বড়। তোর কল্পনা যতো বড়; তোর পৃথিবী ঠিক ততোটাই বড়। কেউ কেউ বলবে- পৃথিবীটা শত্রুময়; নির্দয়; নির্মম। খোকা- বাইরে কেউ তোর শত্রু নয়। তোর শত্রু- তোর লোভ ক্রোধ হিংসা আর অন্ধবিশ্বাস। তোর শত্রু তুই; তোর মিত্র-ও তুই। তোর নিজের বাইরে ঈশ্বর খুঁজিস না। সোনা থেকে গয়না হয় সোনা কারন; গয়না ফল। সোনার গয়নাতে- সোনা আর গয়না এক সঙ্গে লুকিয়ে। ঈশ্বর থেকে তোর সৃষ্টি ঈশ্বর কারন; তুই ফল। তোর মধ্যেও ঈশ্বর আর তুই এক সঙ্গে লুকিয়ে। কারন আর ফল- কখনো আলাদা থাকে না, খোকা। তোর নিজের বাইরে- শান্তি খুঁজিস না; সুখ খুঁজিস না সত্য খুঁজিস না; মিথ্যা খুঁজিস না পাপ খুঁজিস না; পুণ্য খুঁজিস না। তুই-ই স্বর্গ; তুই-ই নরক তুই-ই আলো; তুই-ই আঁধার তুই-ই সৃষ্টি; তুই-ই ধ্বংস। সুখে থাকলে মরণকে স্মরণ কর সে তোর গর্বের বিনাশ করবে। দুঃখে থাকলেও মরণকে স্মরণ কর সে তোর যন্ত্রণার লাঘব করবে। মরণ তোর একমাত্র গুরু- সুখে দুঃখে; শয়নে স্বপনে; জলে জঙ্গলে তাকে স্মরণ কর। খোকা- একদিন আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো; তবুও মিলিয়ে যাবো না। আমার এ শব্দের নৃত্য ভাসবে আকাশে আমার হৃদের এ সঙ্গীত ভাসবে বাতাসে। বিনাশ নাই; কোন কিছুরই বিনাশ নাই - আছে শুধু- রূপান্তর আর দেহান্তর। বিনাশে তাই কাঁদিস না; আর হারালে ভেঙে পড়িস না। তোর হৃদয়ের সংযোগ যার মধ্যে; সে তোর থাকবেই। আজ বসন্ত নেই- তবুও আমার হৃদয়ে কোকিলের সুর; তুই যে আজ- পৃথিবীর প্রথম আলো দেখলি, বাবা! © অরুণ মাজী Arun Maji

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.