খোকা বাড়ি ফেরে নি
A
0
Altın Yaprak
দুপুর হলো
খোকা তো বাড়ি ফেরে নি।
রাস্তায় একদল যমের দূত
তাদের রক্ত চোখ
শকুনের মতো চঞ্চু
নেকড়ের মতো রক্তের খিদে।
হটাৎই গুড়ুম গুড়ুম গুড়ুম!
ওরা বলে
এ হলো উন্নয়নের জয়ধ্বনি!
ফিনকি দিয়ে রক্ত ঝরলো কার?
খুলিটা উড়ে গেলো কার?
শূন্য গর্ভে আর্তনাদ করলো কে?
বাতাসে উন্নয়নের পোড়া গন্ধ
মাটিতে সত্যের লাশ
সম্মুখে
দুপেয়ে জানোয়ারের উদ্দাম উল্লাস।
সন্ধ্যে হলো
খোকা তো বাড়ি ফেরে নি!
নাহঃ খোকা আর ফিরবে না।
রক্ত দিয়ে উন্নয়নের স্বপ্ন আঁকে যে দেশ
সে দেশে
কোন খোকাই ফিরবে না।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş