মালবিকা চিঠি লিখে নি (Malobika Chithi Likhe Ni)
A
0
Altın Yaprak
ওহে পেন্তীর মা, শুনছো?
মালবিকা চিঠি লিখে নি।
ওহে নগেন মাস্টার, শুনছো?
মালবিকা চিঠি লিখে নি।
লিখে নি গো লিখে নি
আমাকে সে
একটা চিঠিও লিখে নি।
অথচ
কত কত কবিতা লিখি তাকে
কত কত ভালোবাসি তাকে।
তবুও চিঠি লিখে নি।
আমাকে সে
একটা চিঠিও লিখে নি।
তেঁতুল গাছের মগ ডালে চড়ে
পাকা তেঁতুল দিয়েছি তারে।
কত কত আচার খাইয়েছি তাকে
ঘোষ বাগানের ধনিয়া চুরি করে।
তবুও চিঠি লিখে নি।
আমাকে সে
একটা চিঠিও লিখে নি।
নাক-টা আমার বোঁচা বলে
একটা চিঠিও লিখে নি।
গা-টা আমার ময়লা বলে
একটা চিঠিও লিখি নি।
বোকা আমি ক্যাবলা বলে
একটা চিঠিও লিখি নি।
অথচ
নদীর ঘাটে
খোঁপা বেঁধে দিয়েছি তার তরে।
নিশুতি রাতে
ভূত থেকে বাঁচিয়েছি তারে।
কত কত বার তার
পায়ের কাঁটা
তুলে দিয়েছি যত্ন করে।
তবুও চিঠি লিখে নি
আমাকে সে
একটা চিঠিও লিখে নি।
ওহে পৃথিবী, শুনছো?
মালবিকা চিঠি লিখে নি
আমি বোঁচা নাকের ক্যাবলা বলে,
আমাকে সে
একটা চিঠিও লিখি নি।
© অরুণ মাজী
Painting: John William Godward
Bu şiiri puanla
Henüz puan verilmemiş