মালবিকা-কে....(প্রেমের কবিতা)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
কতদিন চলে গেছো তুমি! ভাবি​, বেঁধে কেন ​রাখিনি তোমায়! পরে ভাবি- ​নাহঃ ভালোই করেছি। যে পাখিকে ভালোবাসো তুমি আকাশে উড়িয়ে দাও​ তাকে​। যদি ​ফিরে ​​​আসে সে তোমার। যদি না ফিরে সে ​তবে ​ কখনো তোমার ছিলো না। ​আমি ​অবশ্য​ নিশ্চিৎ ​ ফিরে ​তুমি ​আসবে​ই​। ভাবছো​ জানলাম কি করে? সকালে চোখ মেলে​ই ​ যখন মনে পড়লো তোমায়​-​ ডান চোখটা নেচে উঠলো আমার। ভাবছো বিজ্ঞানের ছাত্র আমি​; ​ ​আর আমার ​কিনা এতো সংস্কার ​? ​ ​ওহে মালবিকা, ​যুক্তি দিয়ে​ও কি ​এ বুকে, ​কখনো রাখতে পেরেছি তোমায়? পারিনি। ​কখনো পারি নি। ​ আজ তুমি দূরে। অনেক দূরে। ​ সাত সাগরের পারে। আর আমি? মফঃস্বলের ​আঁধার ঘেরা ​ছোট্ট এক ঘরে। ​প্রতিদিন ​অফিস থেকে ফিরেই পোস্ট-বক্সটা ​আগে খুলি- যদি তোমার কোন চিঠি ​! ​ বা তোমার কিছু একটা! বাক্সে হাত রাখতেই বুক​টা ধড়াস করে উঠে! ​নাহঃ ​আজও নেই। তিন মাস ​একুশ দিন হলো ​আজও তোমার কোন খবর নেই। কেমন আছো তুমি? শরীরটা খারাপ নয় তো? রাত জেগে পড়ছো না তো? ভালো থেকো। যত্ন নিও। ​জানো ​আজকাল ​আমি ​যেন কেমন হয়ে গেছি। টুকটাক ব্যাপারেই চোখে জল গড়িয়ে পড়ে। ​তুমি তো জানো ​উত্তম সুচিত্রার বই কত দেখতাম আগে। আজকাল আর ​ইচ্ছেই করে না। দেখলেই- কেবল তোমাকে মনে পড়ে। বুকটা শূন্য ​লাগে। মনটা ফঙ ফঙ করে। ছবির প্রত্যেকটা গান যেন আমার বুকের কান্না। জানো​? ​ ঘরের black and white TV-টা ভেঙে ফেলেছি। বেশ ​করেছি। ​​ সারাদিন ​শুধু ​গান আর গান। গান মানেই তোমাকে মনে ​পড়া। ​​ ​আর তোমাকে ​মনে পড়লেই ​বুকে মোচড় দেওয়া যন্ত্রণা! লোকে বলে প্রেম না​কি একবারই হয়। অথচ দেখো দিনে হাজারবার ভুলি তোমায়। ​আর হাজারবার ভুলে লক্ষ বার প্রেমে পড়ি তোমার। জানি না! ​ কি যেন কি একটা​ আছে তোমার চোখে। অভিকর্ষ বলের চেয়েও​, ​​বেশি শক্তিশালী। কেমন যেন​ ​আলো মাখা আঁধার। কিছুই​, কিছুই ​দেখতে পাই না ​সেথায়। ​​ তবুও যেন​-​ ​কত কিছু দেখি ​সব কিছু দেখি। জায়গাটা অচেনা তবুও কত চেনা চেনা। মনে হয়​, এ​ ​তো আমারই চির আশ্রয়। উন্মত্ত আমি দরজায় কড়া নাড়ি ​কিন্তু ​সাড়া নেই। কোন সাড়া নেই। ​যাহঃ ​বলতে ভুলে ​গেছি। ​​ তোমাকে ​আগের দিন ​বলেছিলাম না- ​সেই গো ​মালবিকা নামের গাছটা। ​জানো? ​ অনেক ডাগর হয়েছে সেটা। তুমি বলেছো- ওর বুকে যেদিন সুগন্ধ হবে সেদিন তুমি আমার হবে। আজও শুঁকেছি ওর পাতা- ​নাহঃ এখনও কেমন কাঁচা কাঁচা গন্ধ! আচ্ছা এমন কোন উপায় নেই ​? ​ ওর বুকে ​যাতে ​ ​একটু ​আগে আগে সুগন্ধ আসে? বলতে ​যদি ​পারো​, তো তোমাকে একবার বেশি ক্যাবলা ডাকার অধিকার দেবো। ​নইলে...... ভালো থেকো। যত্ন নিও। -​ ​অমল। - - - - - - - - - © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.