মানুষ আর সময়
A
0
Altın Yaprak
সময়ের কালো চোখে
চোখ রেখে কেউ দেখেনি- কতটা কান্না তার চোখে!
পৃথিবীর জন্মের সময়, তার নক্ষত্র মা
প্রসব যন্ত্রণায় অনেক ছটফট করেছিলো।
হিমালয়ের বৃদ্ধির সময়, মাতা ধরিত্রী
অনাহারে অনেক দিন গুনেছিলো।
স্ত্রী বা পুরুষ- কে বেশী সুন্দর হবে?
এই ভাবনায় ঈশ্বর তার নিদ্রা হারিয়েছিলো।
লেখা আছে।
সময়ের কালো চোখে সব লেখা আছে।
মানুষ তবুও দেখেনি।
মানুষ এতোই নির্লিপ্ত নিস্পৃহ যে
সে সময়ের চোখে, কখনো চোখ রেখে দেখেনি-
কতটা অবহেলার যন্ত্রণা তার চোখে।
মানুষ এতোই ভীরু কাপুরুষ যে
সে তার নিজের চোখেও, কখনো চোখ রেখে দেখেনি-
কতটা অনিদ্রার যন্ত্রণা তার চোখে।
মানুষ সময়কে মনে রাখে না
অথচ সময়ের বুকে সে, বেঁচে থাকতে চায়!
© অরুণ মাজী
Painting: Nelson Dong
Bu şiiri puanla
Henüz puan verilmemiş