মানুষ আর তার বিশ্বাস
A
0
Altın Yaprak
মানুষ নিজেকে যত না ভালোবাসে
তার বিশ্বাসকে সে, ভালোবাসে আরও বেশী।
বিশ্বাসের জন্য মানুষ প্রাণ দেয়, প্রাণ নেয়,
তার জীবন যৌবন জলাঞ্জলি দেয়।
মানুষ বিশ্বাসকে তো এতো কিছু দেয়
কিন্তু বিশ্বাস তাকে, কি- দেয়?
মানুষের বিশ্বাস তাকে দেয়-
জীবনে জড়তা, চিন্তায় স্থবিরতা
আর বুদ্ধিমত্তায় কূপমন্ডুকতা।
বাগান ঘুরতে এসে
যদি একটা ফুলেই কেবল মজে যাও;
তাহলে সমগ্র বাগানের অনিবর্চ্চনীয় রূপ
কখনো দেখা হবে কি?
স্বাধীনতার বিপরীত অর্থ- পরাধীনতা নয়,
স্বাধীনতার বিপরীত অর্থ- মানুষের পরম প্রিয় বিশ্বাস।
মরণে মানুষ মরে না
সে মরে, তার বিশ্বাসের বিষাক্ত ছোবলে।
© অরুণ মাজী
Painting Jia Lu
Bu şiiri puanla
Henüz puan verilmemiş