মহান হতে চাও?
A
0
Altın Yaprak
বীর আর সাহসী হতে চাও তো
যা কিছুতে তুমি ভয় পাও
সে সব কিছু প্রতিদিন একটু একটু করো।
প্রেমিক আর মহান হতে চাও তো
যাদেরকে তুমি ঘৃণা করো
তাদেরকে প্রতিদিন একটু করে ভালোবাসো
আর উৎসাহ দাও।
গাইতে গাইতে গায়েন।
বাজাতে বাজাতে বায়েন।
বীর আর মহান সাজতে সাজতে
একদিন সত্যিকারের মহান।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş