নৈঃশব্দ্য ।। রহমান হেনরী

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
সমুদ্র গর্জনের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আমি বহু বহু দূর-স্বজনদের আর্তনাদ শুনলাম; তবে কী গাঙচিলেরাই এতকাল ঠোঁটে ঠোঁটে বহন করে এসেছে মানুষের যন্ত্রণা ও তার পরাজিত উত্তরাধিকার! বালুতে আছড়ে-পড়া অগণন ঢেউয়ের স্ফূর্তি আর মডেলকন্যাদের প্রিয় সাবানের ফেনার মতো বুদ্বুদ দেখেই একদিন জেনে ফেলেছি, পৃথিবীতে কোথাও না কোথাও রয়েছে বিপুল পর্বতমালা; পাহাড় কাটতে কাটতে তুমি যতই সমতল বানাও— পালাতে চাও— সমুদ্র ঠিকঠাক ধেয়ে আসছে তোমার দিকেই; আমি, সমুদ্রবর্তী এবং আবারও নিমগ্ন হচ্ছি বিশ্রুত সেই গানে— নির্বাধ ঢেউয়ের বিপুল বিস্তারে যার সুরের সঞ্চালন; আর বাণী— এতই নিরুশ্চার যে, মৌনতা— তার পক্ষে কোনও যোগ্য অভিধাই হতে পারে না; আমি ফিরে যাচ্ছি আবারও সেই অভিধানে, যার বর্ণগুলি স্বর ও ব্যঞ্জনে বিভক্ত নয়— শব্দগুলি নীল, সবুজ, পিঙ্গল, কালো, লাল এবং আরও সব বিচিত্র রঙের; রঙই তো শব্দ! আর বিশালাকৃতি বিষণ্ন অই গাছগুলিও কী সংগীতপ্রতিভা নয়? অচেনা ক্ষুদে-পোকাদের অবিরাম অর্কেস্ট্রায় কী মহান সেই বৃক্ষসংগীত; নৈঃশব্দ্য— কিন্তু সুর তার ভেসে যাচ্ছে দিকচক্রবালে—

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.