নাই বা দিলে ছুঁতে তুমি (Malobika..)
A
0
Altın Yaprak
নাই বা দিলে ছুঁতে তুমি
চেয়ে চেয়ে ছুঁয়ে দেবো তোমায়।
হ্যাংলা সেজে
ক্যাবলা চোখে ছুঁয়ে দেবো তোমায়।
লজ্জা শরমের মাথা খেয়ে
বেহায়ার মতো ছুঁয়ে দেবো তোমায়।
সখী গো
নাই বা ভালোবাসলে তুমি।
আহত বুকেও
ভালোবেসে যাবো তোমায়।
ঘৃণ্য হয়েও
ভালোবেসে যাবো তোমায়।
নাই বা দিলে ছুঁতে তুমি
স্বপ্নের ঘোরে ছুঁয়ে দেবো তোমায়।
কল্পনার দৌড়ে ছুঁয়ে দেবো তোমায়।
ঘৃণা দিয়ে কি ভালোবাসা খুন করা যায় সখী
ঘৃণা দিয়ে কি ভালোবাসা খুন করা যায়?
নাই বা দিলে ছুঁতে তুমি
ধৈর্য্য দিয়ে ছুঁয়ে দেবো তোমায়।
প্রেম দিয়ে ছুঁয়ে দেবো তোমায়।
ত্যাগ দিয়ে ছুঁয়ে দেবো তোমায়।
দেওয়াল দিয়ে কি ছোঁয়া বন্ধ করা যায় সখী?
দেওয়াল দিয়ে কি ছোঁয়া বন্ধ করা যায়?
নাই বা দিলে ছুঁতে তুমি
চেয়ে চেয়ে ছুঁয়ে দেবো তোমায়।
আম গাছের মগডালে চড়ে
পাতার ফাঁক দিয়ে
ফ্যালফ্যাল চোখে ছুঁয়ে দেবো তোমায়।
© অরুণ মাজী
Painting: Amit Bhar
Bu şiiri puanla
Henüz puan verilmemiş