নাই বা হলি সাঁঝের তারা (Love Poem)
A
0
Altın Yaprak
নাই বা হলি স্বপ্ন সুখ
তুই আমার দুঃখ হ।
নষ্ট চোখে কষ্ট গুনবো
তুই আমার কষ্ট হ।
নাই বা হলি সাঁঝের তারা
তুই বুকের আগুন হ।
ছাই হয়ে মিশবো আমি
তুই আমার কবর হ।
নাই বা হলি হৃদের গান
তুই আমার ব্যথা হ।
কষ্ট বুকে আঁকবো তোকে
স্বপ্ন চোখের ছবি হ।
নাই বা হলি চোখের মণি
মরণ বেলার ধ্বনি হ।
ওষ্ঠে তোর মৃত্যু গুনবো
তুই আমার মরণ হ।
© অরুণ মাজী
painting: Wonter Ki
Bu şiiri puanla
Henüz puan verilmemiş