নারীর বিবর্তন (Evolution Of Womanhood)
A
0
Altın Yaprak
তুমি ছিলে আগুন তখন
আমি খড়-কুটো।
আদ্র বুকও জ্বালিয়ে দিতে
আগুন তোমার এতো।
আজ তুমি হয়েছো প্রদীপ
মৃদু হাসি হাসো।
দাহ্য আমি দাহ্য আছি
বলি- একটু ভালোবাসো।
"রাতদিন যে জ্বলছি আমি"
বলো- মিষ্টি হাসি হেসে।
"জ্বলে জ্বলে প্রেমর আগুন
নিভে গেছে শেষে।"
"আগ্নেয় নারী" প্রদীপ আজ
তার কামনা মৃদু বাতাস।
চঞ্চলা নারী অচঞ্চল আজ
অবলুপ্ত বক্ষ সুবাস।
সংসার আকাশ সিক্ত রে ভাই
আগুন যায় ঝরে।
আগ্নেয় যৌবনও নিভে যায়
গৃহীর কুঁড়ে ঘরে।
© অরুণ মাজী
William-Adolphe Bouguereau
Bu şiiri puanla
Henüz puan verilmemiş