যৌনতা ।। ড্যাভিড লেমান

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
যৌনতা ।। ড্যাভিড লেমান ● . ঘরে থাকা নারীর জীবনে সুখিতম মুহূর্ত ওটাই যখন সে প্রেমিকের চাবিগোছার ঝুনঝুনি শুনতে পাচ্ছে দরোজার তালায়, আর ঘুমিয়ে থাকার ভান করছে যখন সে প্রবেশ করে কক্ষের ভেতর, চেষ্টা করে শান্ত থাকার কিন্তু ক্লান্ত, হাত থেকে পড়ে যায় সবকিছু আর মেয়েটা টের পাচ্ছে তার নিঃশ্বাসে উত্তেজক পানীয়ের ঘ্রাণ কিন্তু মাফ করে দিচ্ছে কেননা ফেরত পেয়েছে তাকে এবং রাতে অন্তত একা ঘুমাতে হবে না। বাইরে থাকা পুরুষের জীবনে সুখিতম মুহূর্ত সেটাই যখন সে বিছানায় ওঠে একজন নারীকে নিয়ে, ঘন্টাখানিক থাকার পর, প্রেমট্রেম সেরে, যখন তার পোশাক-আশাকপরে নেয়, আর বেরিয়ে আসে, এবং ঝোপের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে করতে, দেখতে পায় আগস্টের রাতের আসমানে তারা ঝলমল করছে তারপর নিজের গাড়িতে ওঠে এবং চলে যায় বাড়ির পথে। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * ড্যাভিড লেমান (১১ জুন ১৯৪৮ -) : ম্যানহাটানের ইউরোপিয়ান হলোকাস্ট উদ্বাস্তু কলোনীতে জন্মানো লেমান একজন মার্কিন কবি, ‘সেরা মার্কিন কবিতা' সিরিজির সম্পাদক এবং নিউ ইয়র্কের ‘দ্য নিউ স্কুল' এর একজন শিক্ষক। বর্তমানে, নিউ ইয়র্কে বসবাস করছেন। . * #DavidLehmanPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.