অনুভব
A
0
Altın Yaprak
না জেনেই আমরা
একে অপরের বুকে কত ক্ষত এঁকে দিই!
জেনে বুঝে তাই
তোমার বুকে, নাই বা ক্ষত আঁকলাম।
নদীও কি ছাই জানে
আনন্দে গাইতে গাইতে, দুলতে দুলতে
পাথরের বুক, কখন চিরে দিয়ে যায়?
পাথর বলে কি, তার ব্যথা লাগে না?
নিঃশব্দ বলে কি, সে আর্তনাদ করে না?
ওহে নদী
একটু দেখে শুনে বয়ে যাও ভাই।
মেঘের ঔরসে আসন্নপ্রসবা বলে কি
তোমার একটু বাহ্যজ্ঞান থাকতে নাই?
না জেনেই আমরা
একে অপরের বুকে কত ছুরি বিঁধে দিই!
জেনে বুঝে তাই
তোমার বুকে, নাই বা ছুরি বিঁধলাম।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş