অন্ধ (The Blind)
A
0
Altın Yaprak
হৃদয় মাঝে পুষ্প তোমার
ফুটিতে আকুতি করে।
আত্মা মাঝে প্রদীপ তোমার
জ্বলিবার তরে মরে।
আঁখি মেলেও অন্ধ যেতুমি
বোঝো না তাদের ব্যথা।
হৃদয় ধ্বনিরে হানিছো হৃদয়ে
বধিছো কাব্য গাথা।
প্রিয়া তোমার ব্যথিত হৃদয়
তোমার ডাকের তরে।
গুনিছে দিন জীবন তার ক্ষীন
এখুনি যাবে সে ঝরে।
© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko
Bu şiiri puanla
Henüz puan verilmemiş