অভিমানে বেঁচে আছি
A
0
Altın Yaprak
দিই ভালোবাসা
পাই আঘাত।
বেঁচে আছি
তবুও বেঁচে আছি।
নষ্ট কষ্ট বুকে
দুর্ভাগ্যকে ভেংচি কেটে বেঁচে আছি।
অতৃপ্ত যৌবনকে
মহত্বের আফিম খাইয়ে বেঁচে আছি।
নারী স্পর্শহীনতায়
কবিতা নামক সুন্দরীর খোলা বুকে
মুখে গুঁজে বেঁচে আছি।
বেঁচে আছি
অভিমানে বেঁচে আছি।
মানুষের দেওয়া এক পৃথিবী ঘৃণা বুকে
অভিমানে বেঁচে আছি।
ঘৃণাবাণে জর্জরিত হয়েও
যে বেঁচে থাকা যায়
তা প্রমাণ করতে বেঁচে আছি।
দেখো পৃথিবী দেখো
এখনো বেঁচে আছি।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş