অভিমানে ভালোবেসে যাবো (Obhimane Bhalobese Jabo)
A
0
Altın Yaprak
এতো তো ডেকেছি তোমায়
কখনো শুনেছো কি?
এতো তো চেয়েছি তোমায়
কখনো ছুঁয়েছো কি?
ছোঁও নি। একবারও ছোঁও নি।
ভুল করেও ছোঁও নি।
বলো, রাগ কি হয় না?
বুকে, চিনচিনে ব্যথা কি হয় না?
ক্রোধের বশে
ঘৃণা কি একটু হয় না?
তবুও ভালোবেসে যাবো।
তুমি না চাইলেও
ভালোবেসে যাবো।
হতভাগ্য এ হৃদয় না চাইলেও
ভালোবেসে যাবো।
রাগে ভালোবেসে যাবো।
ঘৃণাতে ভালোবেসে যাবো।
অভিমানে ভালোবেসে যাবো।
বুকে
ক্ষুধার্ত পৃথিবীর হাহাকার নিয়ে
শয়নে স্বপনে
তোমাকে ভালোবেসে যাবো।
© অরুণ মাজী
Painting: John William Godward
Bu şiiri puanla
Henüz puan verilmemiş