পাখিরাও জানে (Malobika)
A
0
Altın Yaprak
পাখিরাও জানে
নষ্ট যৌবনের কষ্ট
কতখানি গাঢ়।
অথচ তুমি জানো না।
জানো না?
অথবা জানতে চাও না?
স্বপ্নের বুকে
সাতরঙা রামধনু এঁকে
খুঁজছো তুমি রূপকথার নায়ক!
অথচ হাত বাড়ালেই তুমি
মুঠো ভরিয়ে দেবো আমি।
এই এলো চুল
এই মাটি মাখা বাহু
এই রোমশ বুক
ছুঁয়ে তো দেখোনি কোনদিন!
দেখো নি
খাঁচার ভিতর অচিন পাখি
কার গান গায়
কি গান গায়!
দেখো নি মনের ভিতর
এই উত্তাল সমুদ্র
কখন জেগে উঠে
কেন জেগে উঠে!
দেখো নি
কিছুই দেখোনি তুমি।
এতো দেখার মাঝে
ভীষণই এক অদেখাকে সঙ্গে করে
দূরে
অনেক অনেক দূরে
সরে আছো তুমি।
বলো তো
কতটা কষ্ট হলে
কষ্টকে কষ্ট দিয়ে ঢাকি।
কতটা কষ্ট হলে
কষ্টের যন্ত্রণায় তোমাকে দুকথা লিখি।
বেদনার দ্বারে
কড়া নেড়ে নেড়ে
কতবার বলেছি কত কত কথা।
বলেছি
একটু সবুর কর রে মুখপোড়া
আর একটু সবুর কর।
দেখিস, মালবিকা তোর আসবেই।
এ জন্মে না হলেও
আগামী জন্মে সে......
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş