প্রেম পেল্লায় এক রসগোল্লার মতো
A
0
Altın Yaprak
প্রেম পেল্লায় এক রসগোল্লার মতো।
তুমি যদি খুঁড়ে খুঁড়ে খাও-
রসগোল্লা খাওয়ার মজাটাই চলে যাবে।
রসগোল্লা পেয়েছো তো
গপ করে মুখে পুরে দাও!
প্রেমকেও খুঁড়তে গেলে
অনেক কেঁচো সাপ টিকটিকি বেরোবে।
তার চেয়ে বরং প্রেয়সীর ঠোঁট দুটো
গপ গপ করে গিলে নেওয়াই ভালো।
যারা সন্দেহ বাতিক
এজন্যই তাদের বৌ পালিয়ে যায়!
© অরুণ মাজী
Painting: Iman Maleki
Bu şiiri puanla
Henüz puan verilmemiş