প্রেম রহস্য
A
0
Altın Yaprak
ডেকে নিও।
দূরে দূরে থেকে থেকে
আবার যদি হৃদয়-দ্বারের কাছে এসে পড়ো
তো কড়া নেড়ে, ডেকে নিও।
সান্নিধ্যে, সান্নিধ্য হারিয়ে যায়
অর্থে, অর্থের অর্থ হারিয়ে যায়
সুখে, সুখের অনুভব হারিয়ে যায়।
কাছে কাছে থেকে থেকে, আজ অনেক দূরে চলে গেছো
বুকে বুক ঘষে ঘষে, বুকের থেকে আজ দূরে চলে গেছো।
দূরে দূরে থেকে থেকে
আবার যদি হৃদয়-দ্বারের কাছে এসে পড়ো
তো কড়া নেড়ে, ডেকে নিও।
অতি প্রাচুর্য্যে আত্মা ভিখারী হয়
অতি সম্পদে হৃদয় অনুভূতিহীন হয়
অতি প্রেমে প্রেমিকের অধঃপতন হয়।
মধু রস খেয়ে খেয়ে, আজ ক্ষুধামান্দ্য তোমার।
উপবাসে যেদিন মধুর আস্বাদন ফিরে পাবে
সেদিন আবার, কড়া নেড়ে ডেকে নিও।
নিঃস্ব হয়ে, হৃদয়ে যদি আবার কখনো বিত্তশালী হয়ে উঠো
তো সেদিন, কড়া নেড়ে ডেকে নিও।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş