প্রেমে জাগরণ
A
0
Altın Yaprak
ছুঁয়ে দাও
কবি হয়ে যাবো।
ঠোঁটটা একটু কামড়ে দাও
পাপী থেকে বাল্মীকি হয়ে যাবো।
হেসে দাও
সব যন্ত্রণা ভুলে যাবো।
আড়চোখে তাকিয়ে দাও
হতাশার গালে থাপ্পড় মেরে
আবার আকাশে উড়বো।
© অরুণ মাজী
Painting: Thoams kent Pelham
Bu şiiri puanla
Henüz puan verilmemiş