আমি স্রষ্টার প্রেমে উৎসর্গ করি আমার পশুবৎ সৃষ্টিরে
M
0
Altın Yaprak
তোমার অনুভবে আমি স্ফীত আনন্দে
তুমি আছো তোমার গোলাপি ঠোঁটের কোণে
প্রেম বিজারক তোমার স্মিত হাসিতে
তোমার দর্শনে আমি মগ্ন অদূরের রংধনুতে
আমি ভালোবাসি তোমায়
বৃষ্টির রিমিঝিমি শব্দে আমি তোমার অম্লান সুখ খুঁজি
তোমার ভেজা শরীরের অমৃত যৌবনা সুধা গন্ধে
আমি ভেজা পথ ধরে কোরবানি হাটে ভিড় ঠেলে তোমার পথে
তোমার মাঝে আসি তোমার অকৃত্রিম প্রেম নেব বলে
আমি ভালোবাসি তোমায়
আমি স্রষ্টার প্রেমে উৎসর্গ করি আমার পশুবৎ সৃষ্টিরে
তুমি আমার প্রিয়তমা, নয় কখনো তোমাকে
আমি ভালোবাসি তোমায় আজন্ম সুখ সৃষ্টির উল্লাসে
Bu şiiri puanla
Henüz puan verilmemiş