প্রেমিক নই অথচ প্রেম খুঁজছি আমি (Love)
A
0
Altın Yaprak
ফুলের বুকে মধু থাকলে
তবেই সে ভ্রমর আকর্ষণ করবে।
আমি ভালোবাসা খুঁজি
কিন্তু আমার নিজের মধ্যে ভালোবাসা নেই।
তো ভালোবাসা খুঁজে পাবো কেন?
আমি নিজে প্রেমিক নই
অথচ আমি চাই
সুন্দর এক প্রেমিকাকে আলিঙ্গনে জড়াতে।
সুন্দর প্রেমিকা কপালে আমার জুটবে কি?
চালাকি দ্বারা ক্ষণিকের তরে মানুষ ঠকানো যায়।
কিন্তু তাতে
সুন্দর কিছু কি অর্জন করা যায়?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş