পরিত্যক্ত প্রেমিকের প্রলাপ (Cry Of An Abandoned Lover)
A
0
Altın Yaprak
শুধু পরিত্যক্ত নিঃসঙ্গতা জানে
অতীতে, এ বুকে; কারও-
একরাশ কোমল স্পর্শ ছিলো একদিন!
শুধু খসে পড়া হৃৎস্পন্দন জানে
অতীতে, মরমে মর্ম রেখে,
একরাশ গান কেউ গেয়েছিলো একদিন!
শুধু ছাই হয়ে যাওয়া স্বপ্ন জানে
অতীতে, চোখে চোখে রেখে,
একরাশ স্বপ্ন কেউ দেখেছিলো একদিন!
যারা জানে, তারা কেউ নাই
যাকে জানে, সেও আজ নাই।
নাই নাই- কেউ নাই
পরিত্যক্ত প্রেমিকের প্রলাপ শুনে
আজ এমন, কেউ বেঁচে নাই।
তবু ব্যথা কেন? তবু কথা কেন?
কবরে শায়িত যে সুখ
তার বুকে স্মৃতির গঙ্গাজল ঢেলে
তাকে জাগানোর নিষ্ফল চেষ্টা কেন?
হায় হায়, কেউ নাই।
প্রেমিক হৃদয়ের ব্যথা বোঝে
এমন হৃদয়বান
আজ এমন, কেউ বেঁচে নাই।
© অরুণ মাজী
Painting: Eugene De Blaas
Bu şiiri puanla
Henüz puan verilmemiş