সবার একটা মালবিকা চাই (Malobika)
A
0
Altın Yaprak
সবার একটা মালবিকা চাই।
টোল ফেলা গালে
মিঠি মিঠি হাসি হাসা
সবার একটা মালবিকা চাই।
সবার একটা
সুগন্ধযুক্ত আশ্রয় চাই।
কেবল তার বুকের সুগন্ধ দিয়ে
জীবন যন্ত্রণাকে ফুৎকারে উড়িয়ে দেবে
এমন এক গন্ধমাখা আশ্রয় চাই।
সবার একটা স্বপ্ন থাকা চাই।
মরণের হাতছানি উপেক্ষা করে
রগড়ে রগড়ে যন্ত্রণা পেয়েও
আরও একশো বছর বাঁচতে চাইবে;
রাতের স্বপ্নে
এমন এক প্রজাপতি থাকা চাই।
সবার একটা মা থাকা চাই।
গর্ভধারিণী মা না হয়েও
মায়ের স্নেহ আর ক্ষমা দিতে পারবে
এমন এক মাতৃত্বযুক্ত নারীবক্ষ থাকা চাই।
সবার একটা অমল থাকা চাই।
শত শত ক্যাবলামি সত্বেও
অনেক অনেক ভালোবাসতে ইচ্ছে করবে;
এমন এক অমলিন অমল থাকা চাই।
সবার একটু বৃক্ষ ছায়া চাই।
উনুনে হাত পুড়িয়ে ফেললে
গলা ছেড়ে একটু কাঁদবে
এমন এক ছায়াযুক্ত বটবৃক্ষ চাই।
সবার একটা নীলকণ্ঠ চাই।
মরণশীল মানুষের
শত ভুল ভ্রান্তি ফুৎকারে হজম করে ফেলবে;
এরূপ নীলকণ্ঠ স্বভাবের
সত্যিকারের এক পুরুষ মানুষ চাই।
সবারই একটু
ভালোবাসা চাই। ক্ষমা চাই।
ছোঁয়া চাই। দয়া চাই।
সবারই একটা মালবিকা চাই।
সবারই একটা অমল চাই।
© অরুণ মাজী
Eugene De Blaas
Bu şiiri puanla
Henüz puan verilmemiş