শেষবারের মতো (Shesh Barer Moto)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
চলে যাবো। একটা চুমু দিয়েই চলে যাবো। শেষ চুমু। শেষবারের মতো একটা চুমু। কতক্ষণই বা আর রইবো বলো? ইচ্ছে তো হয়, রয়েই যায়; যুগ যুগান্তর ধরে, তোমার বুকে রয়েই যায়। কিন্তু যদি কষ্ট হয় আমি আছি বলে, যদি তোমার কষ্ট হয়! তোমার কষ্ট চাইনা বলেই তো, চলে যাবো। তোমাকে ভুলতে পারি না বলেই তো, ভুলে যাবো। যদি কষ্ট হয় আমি আছি বলে যদি তোমার কষ্ট হয়। আমার স্মৃতিতে থাকলে, যদি তোমার কষ্ট হয়। আমার আলিঙ্গনে থাকলে, যদি তোমার কষ্ট হয়। ভুলে যাবো। তোমাকে একদমই ভুলে যাবো। ভুলতে তোমায় পারি না বলেই, ভুলে যাবো। যাওয়ার আগে শেষ চুমু দিয়ে যাবো। তোমাকে আমার ওষ্ঠের, শেষ চুমু দিয়ে যাবো তোমাকে আমার হৃদয়ের, শেষ স্পন্দন দিয়ে যাবো তোমাকে আমার চোখের, শেষ অশ্রু দিয়ে যাবো তোমাকে আমার বুকের, শেষ স্পর্শ দিয়ে যাবো তোমাকে আমার স্বপ্নের, শেষ রামধনু দিয়ে যাবো তোমাকে আমার কবিতার, শেষ ছন্দটুকু দিয়ে যাবো। কতক্ষণই বা আর রইবো বলো? ইচ্ছে তো হয়, রয়েই যায়; যুগ যুগান্তর ধরে, তোমার বুকে রয়েই যায়। কিন্তু যদি কষ্ট হয় আমি আছি বলে, যদি তোমার কষ্ট হয়! রইবো না গো। আর রইবো না। আমি রইলে যদি তোমার কষ্ট হয় আমি তাই রইবো না। ভুলে যাবো। তোমাকে ভুলে যাবো। তোমাকে ভুলে ভুলে একদম পুরোপুরি ভুলে যাবো। তোমাকে মুছে মুছে একদম শেষটুকু মুছে দেবো। আমার স্মৃতিতে থাকলে, যদি তোমার কষ্ট হয়! তাই ভুলে যাবো। ভুলতে পারি না বলেই, তোমাকে ভুলে যাবো তোমাকে ছেড়ে যেতে পারি না বলেই, ছেড়ে যাবো। চলে যাবো। একটা চুমু দিয়েই চলে যাবো। শেষবার, শেষবারের মতো তোমাকে, একটা চুমু দিয়েই চলে যাবো। © অরুণ মাজী Painting by Eugene De Blaas

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.