শৃঙ্খল ও সুখ (Shrinkhol O Sukh)
A
0
Altın Yaprak
সুখী তারাই
যারা শৃঙ্খল মুক্ত।
লোহার শিকল শক্ত শৃঙ্খল নয়।
শক্ত শৃঙ্খল
তোমার লোভ ভয় গর্ব হিংসা।
লোহার শিকল
দেহে তোমাকে বাঁধলেও
মনে তোমাকে বাঁধতে পারে না।
যেহেতু মনই তোমার সুখের উৎস,
তাই দেহে বাঁধা থাকলেও
মনে তুমি বেশ সুখী হতে পারো।
কিন্তু লোভ ভয় হিংসা দিয়ে
তুমি মনে শৃঙ্খলিত হও।
তাই লোভ ভয় হিংসা থাকলে
কখনোই তুমি সুখী হতে পারো না।
স্বাধীনতা কেউ কাউকে দিতে পারে না।
তুমি যদি লোভ ভয় হিংসার দাসত্ব করতে চাও
কার হিম্মৎ আছে তোমাকে স্বাধীনতা দেবে?
উদ্বেগ কি?
ভয়ের দাসত্ব।
ঘৃণা কি?
হিংসার দাসত্ব?
হে মানুষ
সহস্র শৃঙ্খলে শৃঙ্খলিত যদি তুমি
তবে সুখের আকাশে উড়বে কবে?
© অরুণ মাজী
Painting: Emile Eiseman Semenvsky
Bu şiiri puanla
Henüz puan verilmemiş