সময়ের পদধ্বনি (Somoyer Pododhwoni)
A
0
Altın Yaprak
শুনছো হে রাজা,
শুনছো কি তুমি
সময়ের পদধ্বনি?
শূণ্যে গড়ে গড় যারা
মিথ্যে স্বপ্ন দিয়ে;
বাতাস তাদের হেসে উড়ায়
ধ্বংস বুকে নিয়ে।
সময় বলে-
"বাছা,
চড়েছিস সিঁড়ি
বড় তাড়াতাড়ি।
আছড়ে পড়বি
আরও তাড়াতাড়ি।
স্বপ্ন যদি মানুষের নয়
কেবল তোর লোভের ফসল।
স্বপ্নহীনতায় স্বপ্ন মরে
কাঁদায়ে মানুষ সকল।"
© অরুণ মাজী
Painting: Jia Liu
Bu şiiri puanla
Henüz puan verilmemiş