সুখ অন্বেষণ অথবা ফাজলামো
A
0
Altın Yaprak
বুকের মধ্যে জ্বলন্ত কয়লার আগুন যদি
ধরে রাখো তুমি, তো কি হবে?
বুক তোমার পুড়বে। তাই না?
হৃদয়ের মধ্যে হিংসেধরে রাখলে
হৃদয়ও তোমার জ্বলে পুড়ে ছাই হবে।
পুড়ার জ্বালায়ই যদি দিনরাত জ্বলবে
তো হাসবে কখন? গাইবে কখন?
হৈ হুল্লোড় ফকরামি করবে কখন?
বুকের মধ্যে হিংসে বিদ্বেষ বয়ে বেড়াবে,
অথচ তুমি সুখী আনন্দময় হতে চাইবে;
তা কখনো ঘটবে কি? সুখ কি সানি লিওনের
নগ্ন দেহ নাকি, যে যখনই তুমি দেখতে চাইবে,
তখনই তুমি দেখতে পাবে?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş