জঙ্গলের সুখ-স্বাধীনতা পশুদের থাক! ।। রহমান হেনরী
R
0
Altın Yaprak
অন্ধকারে হাঁটছি অার আমার পায়ে পায়ে
জড়িয়ে যাচ্ছে
অগণন হরিণের মৃতদেহ
কোথায় বনপাল?
রাত্রি দেখাচ্ছে অজগরের প্যাঁচ
অন্ধকার মেলে ধরছে যৌন-স্বাধীনতা
লতাগুল্মে হোঁচট খাচ্ছে অর্জিত বিশ্বাস
কোথাও আছো কেউ?
অহংকারী জঙ্গলের থেকে প্রত্যাহৃত হবো
কোন দিকে পথ?
গলিত লাশের মাঠ পিছু ফেলে যেতে দাও
অবারিত দিগন্তের নাব্যরেখায়
জঙ্গলের সুখ-স্বাধীনতা পশুদের থাক!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş