শূন্য বুকে কতটুকু মানুষ হওয়া যায়?(Malobika)
A
0
Altın Yaprak
কেউ তো একটু ভালোবেসে দেখুক
দেখিয়ে দেবো
কতবড় মানুষ হতে পারি।
শূন্য বুকে কতটুকু মানুষ হওয়া যায়?
কতটুকু?
অন্তহীন শূন্যতার অনন্ত অতলে
ডুবে আছি আমি।
এক আকাশ ঈশ্বর
এক পৃথিবী মানুষ
এক মেঘ বৃষ্টি
এক পাহাড় অমরত্ব
তবুও শূন্য । সবশূন্য ।
ওহে সূর্য, ওহে ঈশ্বর,
তোমরা কি জানো-
শূন্য বুকে কতটুকু মানুষ হওয়া যায়?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş