তারপর শূন্য চোখে (Amal)
A
0
Altın Yaprak
তারপর শূন্য চোখে
চেয়ে থাকবো
আকাশের দিকে।
খাটের উপর শায়িত আমি।
শিয়রে রজনীগন্ধা
দূরে পদপ্রান্তে
অসংখ্য মানুষ
পাশে তুমি
সাথে
তোমার কাঁকনধ্বনি
তোমার কণ্ঠের
অব্যক্ত কিছু কথা।
জেগে উঠবে খোল
নেচে উঠবে করতাল
অধমাতাল কিছু লোকজন
সমস্বরে গাইবে
বলো হরি, হরি বোল।
হরিনাম শুনে
ডুকরে কেঁদে উঠবে তুমি।
বুঝবে
এবার বিদায়ের পালা।
অনুতাপ করবে তুমি-
আমাকে ধরে রাখতে পারলে না তুমি!
না গো না
অনুতাপ করো না।
তুমিই বলো, এ পৃথিবীতে
কে কাকে বুকে ধরে রাখতে পারে?
হ্যাঁ, ছুটিই দাও আমায়।
তবে তার আগে
তোমার ঠোঁট দিয়ে
ঠোঁট দুটো ছুঁয়ে দাও আমার।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş