তিন কাঠি ভালোবাসি তোমায় (Malobika)
A
0
Altın Yaprak
শোনো, বেশি বেশি ভালোবাসা
আমার কম্ম নয়।
তাই তিন কাঠি ভালোবাসি তোমায়।
গোপনে একটু ছুঁয়ে ছুঁয়ে
কি যেন কি মেপে মেপে
তিন কাঠি ভালোবাসি তোমায়।
ভাবি, সাড়ে তিন
বা পৌনে চার কাঠি ভালোবাসবো তোমায়;
কিন্তু সময় আর হয় না।
তাই তিন কাঠি ভালোবাসি তোমায়।
তোমার, ঝিলিক চোখে হারিয়ে গিয়ে
ডাগর বুকে স্বপ্ন এঁকে
ভরা নিতম্বে ডুবে ডুবে
তিন কাঠি ভালোবাসি তোমায়।
তাও বড় কাঠির মাপে নয়।
মাঝারির সাইজের কাঠির মাপে
তিন কাঠি ভালোবাসি তোমায়।
অমাবস্যা একাদশী বাদ নিয়ে
অবেলা কালবেলা বাদ দিয়ে
প্রতি রাতে সাড়ে তিনবার
তিন কাঠি ভালোবাসি তোমায়।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş