তোমাকে আমার একটুখানি চাই (Tomake Amar Ektukhani Chai)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
তোমাকে আমার একটুখানি চাই। বেশি বেশি চাই না কেবল একটুখানি চাই। রাত আর প্রশান্তির মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। চাঁদ আর জ্যোৎস্নার মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। তোমার হাসির পুরোটা আমি চাই না কেবল একটুখানি চাই। সূর্য আর জ্যোতির মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। তোমার দাঁত আর দ্যূতির মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। তোমার রাঙা ঠোঁটের পুরোটা আমি চাই না কেবল একটুখানি চাই। সংযম আর উচ্ছৃঙ্খলতার মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। হতাশা আর উচ্ছ্বাসের মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। তোমার নিতম্ব-নদীর পুরোটা আমি চাই না কেবল একটুখানি চাই। তৃষ্ণা আর তৃপ্তির মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। স্বপ্ন আর প্রাপ্তির মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। তোমার ডাগর বুকের পুরোটা আমি চাই না কেবল একটুখানি চাই। হাতের তালু আর সুখের মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। আমার ঠোঁট আর মৃত্যুর মাঝে যতটুকু ধরে কেবল ততটুকু চাই। বেশি বেশি চাই না গো, কেবল একটুখানি চাই। তোমাকে আমার একটুখানি চাই। © অরুণ মাজী Painting: Henry Schlesinger

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.