তোমার হাসি এসেছিলো রাতে (Tomar Hasi Esechhilo Raate)
A
0
Altın Yaprak
তুমি তো আসো নি কোনদিন
তোমার হাসি এসেছিলো রাতে।
চেয়ে চেয়ে দেখে গেলো সে-
আর্ত আশ্বাস, নীল নীল নিঃশ্বাস
অতৃপ্ত, অনিদ্রার দীর্ঘশ্বাস।
চেয়ে চেয়ে দেখে গেলো স-
সুসজ্জিত গৃহ সেথায়, অথচ গৃহী নেই।
অপেক্ষমান ট্রেন সেথায়, অথচ যাত্রী নেই।
সুর আবিষ্ট গায়ক সেথায়, অথচ শ্রোতা নেই।
সব দেখে গেলো।
তোমার হাসি-
চেয়ে চেয়ে সব দেখে গেলো।
তুমি তো আসো নি কোনদিন
তোমার হাসি এসেছিলো রাতে।
চেয়ে চেয়ে দেখে গেলো সে-
দুটো চোখ, কাকে যেন খুঁজছে।
স্পন্দিত একটা হৃদয়
কার জন্য যেন বাজছে।
নিশুতি এক রাত্তির
কার জন্য যেন দীর্ঘশ্বাস ফেলছে।
তুমি তো আসো নি কোনদিন
তোমার হাসি এসেছিলো রাতে।
কখনো কি কোন
কথা হয়েছে তার সাথে?
© অরুণ মাজী
Painting: Richard Johnson
Bu şiiri puanla
Henüz puan verilmemiş