তোমার ভুল আমার ভুল (Malobika)
A
0
Altın Yaprak
তোমার ভুল আমার ভুল
ফুটলো কি তবে প্রেমের ফুল?
তোমার কথা আমার ব্যথা
এ জন্যই কি এত কাব্য গাথা?
তোমার চোখ আমার হাসি
এ জন্যই কি খুশি রাশি রাশি?
তোমার কাঁকন আমার উচ্ছ্বাস
এ জন্যই কি বুকে চাঁপার সুবাস?
তোমার নখ আমার ক্ষত
এ জন্যই কি অপেক্ষা এত এত?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş