যতবেশি বোঝা তত বেশি যন্ত্রণা (Suffering)
A
0
Altın Yaprak
একটা ঘর থাকলে একটা ঘর মুছার যন্ত্রণা।
দুটো ঘর থাকলে দুটো ঘর মুছার যন্ত্রণা।
যতবেশি বোঝা, তত বেশি যন্ত্রণা।
তোমার দুটো ঘরের দরকার যদি, চারটে
ঘর মুছার যন্ত্রণা বৃথা তুমি বইবে কেন?
গাধার বোঝা বয়ে জীবনে যদি যন্ত্রণাকাতরই
থাকবে, তো ছুটবে কখন? খেলবে কখন?
হাসবে কখন? গাইবে কখন? মালবিকার লাল
ঠোঁটে, রামধনু রঙ কবিতা আঁকবে কখন?
ফড়িং লেজে দূর্বা বেঁধে ফাজলামি করবে কখন?
যত বেশি বোঝা, তত বেশি ভারাক্রান্ত পরাধীন
তুমি। ডানা যদি তোমার বাঁধা, তো খোলা আকাশে
উড়তে উড়তে খিলখিল করে হাসবে কখন?
উন্মাদ বাণী, অরুণ মাজী
© অরুণ মাজী
Painting: Raja Ravi Verma
Bu şiiri puanla
Henüz puan verilmemiş