আমাকে জানতে গিয়ে
M
0
Altın Yaprak
হে প্রিয়তমা -
আমি আমাকে জানতে গিয়ে
তোমার অভাব করেছি অনুভব
এ বৈরী পৃথিবীতে।
আমি আমাকে জানতে গিয়ে
খুঁজে পেয়েছি আমার অর্ধেক
যা তুমিহীনে অসহ্য ছিল এ অকুল পাথারে।
আমি আমাকে জানতে গিয়ে
পেয়েছি তুমিহীনে আমার যাপিত জীবন
জীবন্মৃত দেহে।
- মে ২৩, ২০১৮ চট্টগ্রাম, বাংলাদেশ
Bu şiiri puanla
Henüz puan verilmemiş